তাহিরপুরে সমকাল সুহৃদ সমাবেশ’র ত্রাণ বিতরণ

আমিনুল ইসলাম, তাহিরপুর
সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এসিএল চ্যারিট্যাবল ফাউন্ডেশন ও ফেসবুক সুহৃদের অর্থায়নে তাহিরপুর উপজেলার হাওর পাড়ের ১৬০ পরিবারের মধ্যে আগষ্ট মাসের এক বস্তা করে (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল বিতরণ করা হয়। এর আগে গত ২৪ জুন জুলাই মাসের ১১০ পরিবারকে ৫০ কেজি করে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছিল। এ কার্যক্রমে স্থানীয় সহযোগী হিসাবে কাজ করেছে সিলেটস্থ পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
ত্রাণ বিতরণ পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, ঢাকা থেকে আগত এসইএল চ্যারিট্যাবল ফউন্ডেশনের সমন্বয়ক ইবনুল সাঈদ রানা, সমকাল সুহৃদ সমাবেশের সহ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সিলেটস্থ পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, সিলেটস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল আলম বাবলু। ত্রাণ বিতরন কার্যক্রম পরিচালনা করেন
 সমকালের তাহিরপুর উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম।
আলোচনায় এসইএল চ্যারিট্যাবল ফউন্ডেশনের সমন্বয়ক ইবনুল সাঈদ রানা বলেন, আমরা এ ত্রাণ বিতরন কার্যক্রম আগামী বোরো ফসল উঠার পূর্ব পর্যন্ত চালু রাখব। তিনি আরো বলেন, রাজধরপুর গ্রামে আমি এ নিয়ে দু’বার ত্রাণ বিতরণে  এসেছি। এ গ্রামে ৩৪টি পরিবার ও একটি মসজিদ রয়েছে। দুঃখের বিষয় হলো মসজিদ সহ এখানে কোন স্যানিটেশনের ব্যবস্থা নেই। আমরা আসা রাখি আমাদের সুহৃদ বন্ধুদের সহযোগিতা নিয়ে এ গ্রামে ৩টি স্যানিটেশনের ব্যবস্থা করব।