তাহিরপুরে বিট পুলিসিং সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
উপজেলার বাদাঘাট ইউপি’র লাউড়েরগড় বাজারে তাহিরপুর থানা অধিনস্থ ৫নং বিট পুলিসিং কার্যক্রম সম্প্রসারিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫টায় লাউড়েরগড় বাজার বণিক সমিতির সভাপতি উসমান গনীর সভাপতিত্বে এবং কলেজ শিক্ষক শাহিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর অফিসার ইনচার্জ আতিকুর রহমান।
সভায় তিনি বলেন, সারাদেশে বিট পুলিসিং কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। যে কোন মূল্যে মাদককে এ দেশ থেকে নির্মূল করতে হবে। তাহিরপুরের প্রতিটি হাট বাজার ও এলাকায় মাদকের সাথে সম্পৃক্তদের নামের তালিকা তৈরী করছে পুলিশ। মাদক চোরাচালানী বা মাদকসেবীরা হয়ত মাদক ছাড়বে নয়তো এলাকা ছাড়তে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বির, স্থানীয় ইউপি সদস্য মো. মস্তফা, ব্যবসায়ী বিল্লাল মিয়া, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, আক্কাছ আলী ও সাবেক মেম্বার নুরুল্লাহ্।