আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন ও ত্রাণ অফিসের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ১৮টি বন্যাশ্রয় কেন্দ্র ও হাওরপাড়ের গ্রাম রাজধরপুর, সাহেবনগর, দুর্লভপুর শরিফপুর, মামুদপুর, জয়পুর, গোলাবাড়ি, ছিলানি তাহিরপুর ও কাউকান্দি মাদ্রাসা ছাত্রাবাসে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ২৬৫ প্যাকেট ত্রাণ সামগ্রী। এসব প্যাকেটে ছিল চাল, মুসুরী ডাল, তৈল, লবণ। এছাড়া আরো ২ হাজার কেজি চাল পৃথকভাবে বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আজহার আলী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, ইউপি সদস্য গোলাম কিব্রিয়া,পলাশ দাস প্রমুখ।

