স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সংঘর্ষের ঘটনায় আহত সাংবাদিকের মামলা নেয়নি তাহিরপুর থানা পুলিশ। প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক আলম সাব্বির, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ্, সাংবাদিক আবির হাসান মানিক, সামায়ুন কবীর, শফিকুল ইসলাম স্বাধীন, মুবিনুর মিয়া,রোমান আহমেদ তুষা, টাইফুন মিয়া, উজ্জল হাসান, সাকিল হাসান, শাহ আলম প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একমত পোষন করে স্থানীয় এলাকাসী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন।
বক্তরা বলেন,উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাটা সড়কপাড়া গ্রামে ২৫ মে উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও মানবজমিন তাহিরপুর উপজেলা প্রতিনিধি এমএ রাজ্জাক ও একই গ্রামের আব্দুর রশীদের ছেলে এরশাদ আলম বিশু পক্ষদ্বয়ের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়। এ ঘটনার ৫দিন পর তাহিরপুর থানা পুলিশ এক পক্ষের মামলা নিলেও সাংবাদিক আব্দুর রাজ্জাকের মামলা নেয়নি থানা পুলিশ। মানববন্ধনে বক্তারা আরো বলেন, দায়েরকৃত মামলা থেকে অবিলম্বে সাংবাদিক আব্দুর রাজ্জাকের নাম প্রত্যাহার ও তার দায়েরকৃত অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজ্জু করার জোড় দাবী জানানো হয়।
এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, এ বিষয়ে আমি কোন লিখিত অভিযোগ পাইনি।


