তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, চলতি বছর তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য ৭০টি প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হয়েছে। বাঁধের কাজগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে তিনি এ উপজেলার কর্মরত সাংবাদিকদের তদারকি ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্মাণ কাজের ত্রæটি বিচ্যুতি সংবাদমাধ্যমে প্রকাশ হলে পিআইসি সদস্যরা চাপে থাকবে। এতে প্রশাসনেরও সহায়তা হবে। ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক আলম সাব্বির, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন শাহ, সাংবাদিক আবির হাসান মানিক, সামায়ুন কবীর, আহম্মেদ কবির প্রমুখ।


