তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে সাত বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে নিফাজুল (১৯) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের অমৃতপুর গ্রামের শাহজামালের ছেলে।
ভিকটিমের মা জানান, সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে তার সাত বছরের শিশু কন্যাকে তাদের ঘরের পার্শ্ববর্তী আলমাস মিয়ার নির্জন ঘরে জোরপূর্বক পাশবিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে তার মা ও চাচী এই যুবকের কবল থেকে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য রাতেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত সাড়ে ১১টার দিকে শিশুটির মা তাহিরপুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর পর পুলিশ অভিযান চালিয়ে যুবকের নিজ বাড়ি থেকে রাত প্রায় আড়াইটার দিকে তাকে আটক করে।
তাহিরপুর থানার উপপরিদর্শক গোলাম হাক্কানী জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে নিফাজুল নামে এক যুবককে পুলিশ অভিযান চালিয়ে আটক করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করছে। যদি ঘটনাটি সত্য মনে হয় তাহলে তার বিরুদ্ধে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা চালু রাখার দাবিতে মানববন্ধন
- সংস্কৃতি কর্মীদের অবস্থান কর্মসূচি


