তাহিরপুরে সানক্রেডের দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সামাজিক জবাবদিহিতা টুল্স ও সরকারী আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ইউনিয়ন পরিষদ সচিব গুলেনূর মিয়ার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সানক্রেড প্রকল্প সমন্বয়কারী হারুন-অর-রশীদ।
বক্তব্য রাখেন সংগঠনের ভলান্টিয়ার হালিমা খাতুন, নজরুল ইসলাম প্রমুখ। এতে গণতান্ত্রিক সুশাসন সম্পৃক্ততা প্রতিষ্ঠানের অংশগ্রহণমূলক প্রকল্পের উপজেলার বড়দল দক্ষিণ, শ্রীপুর দক্ষিণ ও তাহিরপুর সদর ইউনিয়নের গ্রামীণ তৃণমুল হতদরিদ্র সংগঠনের ২০ জন প্রতিনিধি অংশ নেন।