স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের সামনে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে সুজনের (সুশাসনের জন্য নাগরিক) তাহিরপুর উপজেলা নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকাল ৩টায় তাহিরপুর পূর্ব বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সুজনের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ’র
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুসাইন শরীফ বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মুজিবুর রহমান, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, নুরুল হুদা, দপ্তর সম্পাদক রমজান আলী, প্রচার সম্পাদক পাখিরুল, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ শাহীন, মানবাধিকার কমিশন তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হক মাস্টার।
উপস্থিত ছিলেন সুজনের সদস্য সোহানূর রহসান সোহাগ, তোজাম্মেল হক নাসরুম, তৌফিকুর রহমান তৌফিক প্রমুখ।
- প্রধানমন্ত্রীর জন্মদিনে আ.লীগের দোয়া মাহ্ফিল
- প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে হুমকী দিয়ে স্বামীর আত্মহত্যা


