স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জ সমিতি-সিলেট এর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দুইশত শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নতুন আদর্শ গ্রামে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, অর্থ সম্পাদক আশরাফুর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন, এঅ্যাডভোকেট কানন আলম, ইব্রাহিম আলী প্রমুখ।
শীতবস্ত্র বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায়সুনামগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি নাসিম হোসেইন বলেন, সুনামগঞ্জ সমিতি প্রতিষ্ঠাকাল থেকেই আর্ত মানবতার সেবায় কাজ করে আসছে। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা আরও বর্ধিত পরিসরে কাজ করতে চাই। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, আমরা আশাকরি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিত্তশালী ব্যক্তিরা শীতার্র্তদের পাশে দাঁড়াবেন।


