তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে কমিনিউটি সাপোর্ট গ্রুপের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট নতুন বাজারের বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকে ঢাকা আহছানিয়া মিশন সৌহার্দ্য কর্মসূচীর বাস্তবায়নে, কেয়ার বাংলাদেশর সহযোগিতায়, ইউএসএ আইডি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ সভায় কোঅর্ডিনেটর ছিলেন, ঢাকা আহছানিয়া মিশন সুনামগঞ্জ শাখার রাশিদা আক্তার। কমিউনিটি ক্লিনিকের শ্রীপুর উত্তর পরিদর্শক বিকাশ রঞ্জন তালুকদার, বালিয়াঘাট কমিউনিটি ক্লিনিকের সিসি মো. বিল্লাল হোসাইন ও শ্রীপুর উত্তর ইউনিয়নের সৌহাদ্য ফিল্ড কোঅর্ডিনেটর শ্যামল তালুকদারের পরিচালনায় বালিয়াঘাট কমিনিউটি ক্লিনিকের সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য নরুল আমিনের সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সদস্য সুধাংশু দাস, সংরক্ষিত আসনের সদস্যা হাজেরা বেগম, নবী হোসেন চৌধুরী, ডা. চন্দ্রন শাহ, হালিমা আক্তার প্রমুখ।
- জাহিদপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- দোয়ারাবাজারে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষে আলোচনা


