তাহিরপুরে স্যানক্রেডের অ্যাডভোকেসী সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে স্যানক্রেডের উদ্যোগে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তাদের অর্থনীতি ও বাজার সম্প্রসারন বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাহিরপুর সদর ইউনিয়নের ২০ জন সদস্য অংশ নেন।
বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলা সদর স্যানক্রেড কার্যালয়ে অক্সফাম হংকংয়ের কারিগরি সহযেগীতায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা আশা উপজেলা ম্যানাজার পাবেল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্যানক্রেড তাহিরপুর উপজেলা সমন্বয়কারী হারুন-অর-রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্যানক্রেড সংগঠক সেলিনা আক্তার, হালিমা আক্তার প্রমুখ।