তাহিরপুরে স্যানক্রেডের পৃথক দু’টি কর্মশালা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সানক্রেডের উদ্যোগে পৃথক দু’টি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার তাহিরপুর সদর ইউনিয়ন ও উপজেলা পাবলিক লাইব্রেরীতে পৃথকভাবে দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পাবলিক লাইব্রেরীতে পরিবেশ বান্ধব জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোয়ার হোসেন, অরবিন্দু দাস।
অপরদিকে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে যুবদের প্রাতিষ্ঠানিক দক্ষতা, জলবায়ু ও দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া।
এছাড়াও বক্তব্য রাখেন সানক্রেড রিকল উপজেলা সমন্বয়কারী হারুন-অর-রশীদ, সেলিনা আক্তার, হালিমা খাতুন প্রমুখ।