স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে লেগুনা অটোরিক্সা সংঘর্ষে ৬ মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত ৬ জন মহিলা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। ভর্তিকৃতরা হলেন, উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের লক্ষী রানী বর্মন (৩০), সুনীতি বর্মন(৩৫), সরলা বর্মন(৪০), সুনিতা বর্মন (৩২),শান্তি বর্মন (৩৪), শ্বাস্ত্রী
বর্মন (৩৮)।
আহতদের স্বজন শ্রীদাম বর্মন জানান,গুরুতর আহত নারী শ্রমিকরা সবাই ফাজিলপুর বালি পাথর কোয়ারীতে প্রতিদিন সকালে কাজ করতে যায় এবং রাত ৮টার দিকে বাড়ি ফেরে। বৃহস্পতিবার রাত ৮টায় একটি লেগুনায় বাড়ী ফেরার পথে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মূখে আসা মাত্রই এ দুর্ঘটনা ঘটে।


