স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে হরিজন সম্প্রদায়ের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা খাদ্য গোদাম প্রাঙ্গনে উপজেলা বিভিন্ন ইউনিয়নের হরিজন সম্প্রদায়ের মধ্যে সরকারের দেয়া ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার হরিজন সম্প্রদায়ের ২৫ পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান,উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মনধন দাস প্রমূখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন,হরিজন সম্প্রদায়কে আপতত এ ত্রাণসামগ্রী দেয়া হয়েছে।কয়েকদিন পর বিভিন্ন সামগ্রীসহ আবারো তাদের ত্রাণ দেয়া হবে।
- দেশে করোনায় আরও ৫ মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৪১
- ফসল তোলার আগ পর্যন্ত কৃষক, শ্রমিক ও অসহায় মানুষদের সহায়তার অনুরোধ মানিকের


