স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ২০২১-২২ অর্থ বছরের পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো.সেলিম আহমদ, সাংবাদিক শওকত হাসান, তাহিরপুর সদর ইউপি সদস্য কামাল উদ্দিন, সমাজসেবক নবাব মিয়া, শাহ আলম প্রমুখ।
- সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার শপথ
- ভিজিডির তালিকা প্রণয়নে অনিয়ম- কাঙালের ধন চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন


