তাহিরপুরে হুন্ডি ব্যবসায়ী আটক

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তের বাগলী বাজার থেকে ভারতীয় ৪ লাখ রুপিসহ এক হুন্ডি ব্যবসায়ীকে ১২৫ সি সি এক্সসিডি মোটরসাইকেলসহ আটক করেছে বিজিবি। আটককৃত হুন্ডি ব্যবসায়ী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রতনপুর গ্রামের কাজী আব্দুল কাদিরের ছেলে মোশারফ হোসেন (২৮)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বীরেন্দ্র   নগর বিজিবি ক্যাম্পের নায়েব নুরুজ্জামানের নেতৃত্বে একদল জোয়ান বীরেন্দ্র নগর বাজারের রাস্তা থেকে মোশারফ হোসেনকে আটক করে এবং তার দেহ তল্লাশি করে ভারতীয় ৪ লাখ রুপি উদ্ধার করে। এসময় তার ব্যবহৃত একটি ১২৫ সিসি এক্সসিডি মোটরসাইকেল আটক করে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন এই হুন্ডি ব্যবসায়ীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।