স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পুড়িয়া হেরোইন ও ৬ বোতল ভারতীয় মেগডুনাল্ড মদ সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার রাতে পৃথক এ দুইটি অভিযানের নেতৃত্ব দেন তাহিরপুর থানার এএসআই পরিমল সরকার ও এএসআই ইমাম হোসেন। এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া থেকে মৃত. আছব আলীর পুত্র ইয়াকুব আলী (৩৪) কে ৩৫ পুড়িয়া হেরোইন সহ আটক করা হয়। এএসআই পরিমল সরকারের নেতৃত্বে উপজেলার বাদাঘাট বাজারের মৃত. ফুলু চন্দ্র দাসের পুত্র মনি চন্দ্র দাস (৫০) কে ৬ বোতল ভারতীয় মেগডুনাল্ড মদ সহ আটক করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, ‘ইয়াকুব আলী সীমান্ত এলাকাতে মাদক স¤্রাট হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ইয়াকুব আলী ও মনি চন্দকে শুক্রবার সকালে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।’


