স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা সদরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার তাহিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসা প্রতিষ্ঠানেকে দশ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় তাহার সাথে ছিলেন তহিরপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।
- দক্ষিণ সুনামগঞ্জে ইউপি সদস্য রনজিত সূত্রধরের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
- তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কমেছে রোগী


