তাহিরপুরে ১২ জনকে ৭ হাজার ৬শ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায় তাহিরপুরে ১২ জনকে ৭ হাজার ৬শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সাথে ছিলেন,থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার,বিজিবি ও পুলিশ সদস্যবৃন্দ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, সোমবার দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত ১২জনকে ৭হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ১৪ জুলাই মধ্য রাত পর্যন্ত এ বিধি নিষেধ মেনে চলতে হবে।