তাহিরপুরে ২২ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য বিধি প্রতিপালনে শুক্রবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত তাহিরপুরের বিভিন্ন হাটবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলার আনোয়ারপুর বাজার,তাহিরপুর বাজার, বাদাঘাট বাজার ও শান্তিপুর গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর ও সহকারী কমিশনার(ভূমি) তাহিরপুর মোহাম্মদ আলাউদ্দিন। এসময় ২০ জনকে ২২হাজার টাকা জরিমানা করা হয়েছে।