তাহিরপুরে ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্ত্তন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
উপজেলা সদরের মধ্য তাহিরপুর খলাহাটি রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠান শুরু হয়েছে। শনিবার রাত ১০ ঘটিকায় শুভ অধিবাসের মধ্য দিয়ে এ হরিনাম সংকীর্ত্তন শুরু হয়। মধ্য তাহিরপুর শ্রী শ্রী হরিনাম সংর্কীত্তন পরিচালনা কমিটির সভাপতি রঞ্জু মুখার্জি ও সাধারণ সম্পাদক সুষেন বর্মন জানান, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় এ হরিনাম সংকীর্ত্তনের আয়োজন। এতে শ্রী হরিনাম সংঘ খলাহাটি, রাই রসরাজ সম্প্রদায় গোপালগঞ্জ, নিত্য গোপাল সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রী দুর্গা সম্প্রদায় নেত্রকোনা, বিনাবাণী সম্প্রদায় নেত্রকোনা, শ্রীকৃষ্ণ ভক্ত সম্প্রদায় মোহনগঞ্জ, গৌরাঙ্গ সম্প্রদায় দিরাই সহ মোট ৭ টি কীর্ত্তনীয়া দল  অংশ নিচ্ছে।