তাহিরপুরে ২ সদস্যকে পিআইসি থেকে বাদ দেয়ার দাবি

স্টাফ রিপোর্টার
তাহিরপুরে পাউবোর বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতিবাজ ও মুক্তিযুদ্ধ বিপক্ষের শক্তি হিসেবে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) থেকে দুইজনের সদস্যপদ বাতিলের আবেদন জানানো হয়েছে।  
সোমবার হালির হাওরের ১৩ নং পিআইসির সদস্য আঙ্গুর মিয়া ও সোহেল মিয়ার সদস্যপদ বাতিলের জন্য আবেদন     করা হয়।
জেলা প্রশাসকের কাছে এই আবেদন করেছেন তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউপির রামজীবনপুর গ্রামের বাসিন্দা শাখাওয়াত হোসেন শিপন। তিনি হালির হাওরের ১৩ নং পিআইসির প্রথম সদস্য।
জেলা প্রশাসকের করা আবেদনে উল্লেখ করা হয়েছে, হালির হাওরের পিআইসির সদস্য আঙ্গুর মিয়া একজন প্রতারক। তিনি পন্ডুপ বাজার মসজিদের কাবিখা প্রকল্পের বরাদ্দ ৪০ হাজার টাকার কোন কাজ না করে টাকা আত্মসাত করেছেন। এই বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী অবগত আছেন।
তাছাড়া ওই পিআইসির সদস্য সোহেল মিয়া মুক্তিযুদ্ধ বিপক্ষের শক্তি হিসেবে পরিচিত পরিবারের সদস্য। তাই পিআইসি থেকে তাদের সদস্য বাতিলের দাবি জানানো হয়।
শাখাওয়াত হোসেন শিপন আবেদনে উল্লেখ করেন, আঙ্গুর মিয়া ও সোহেল মিয়ার সাথে তিনি কাজ করতে রাজী নন। তাই দুই জনের সদস্যপদ বাতিল করা হোক। নাহলে তিনি নিজেই ওই পিআইসি থেকে অব্যাহতি নিবেন।