স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ভিক্ষুক পূনর্বাসনের জন্য উপজেলার ৩৫ জন ভিক্ষুককে ৮ হাজার টাকা করে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ৩ জন ভিক্ষুককে ভেড়া ও ছাগল কেনার জন্য ৮ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়েছে।
পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের ভিক্ষুকদের পূনর্বাসনের টাকা বিতরণ করা হবে।
পূনর্বাসনের অর্থ বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায় প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ৫জন ভিক্ষুক বাছাই করে ৩৫ জন ভিক্ষুককে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ভিক্ষুককে এ পুনর্বাসনের আওতায় আনা হবে।


