স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৩৭০ দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন যুবলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ। বুধবার সকাল ১০টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নস্থ বালিজুড়ি বাজারে ইউপি সদস্য আব্দুল ওয়াহিদের নিজ ব্যবসা প্রতিষ্টানে ঈদ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ ও যুবলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ। বিতরনকৃত সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন ২লিটার,১কেজি ময়দা,১কেজি গুড়,১টি শেমাই,১টি নুডল্স,১কেজি চিনি,১ কেজি মশুর ডাল।
- অবৈধ বালু ও পাথর উত্তোলনের দায়ে ৬ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা
- ৫০০ অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


