তাহিরপুরে ৩ মাদক অপরাধীকে ছেড়ে দিলেন এএসআই

স্টাাফ রিপোর্টার
তাহিরপুরে এক সহকারি সাব-ইন্সপেক্টরের (এএসআই) বিরুদ্ধে জনৈক মাদক ব্যবসায়ীসহ দুই সেবনকারীকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে পুলিশের হাত থেকে ছাড়া পাওয়া মাদক ব্যবসায়ী হলেন, উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মাদক ব্যবসায়ী বজলু মিয়া (৫৫)। আর সেবনকারীরা  হলেন দুধের আউটা গ্রামের মহব্বত আলীর ছেলে শাহাব উদ্দিন (৩৫) ও পাশ্ববর্তী বালিয়াঘাট গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে এমদাদুল মিয়া (৪০)।
জানা যায়, বুধবার  রাত প্রায় দশটার সময় টেকেরঘাট পুলিশ ফাড়ির এএসআই ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে দুধের আউটা গ্রামের মাদক ব্যবসায়ী বজলুর বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ দুই মাদক সেবনকারীকে প্রকাশ্যে মাতলামী করার সময় আটক করে টেকেরঘাট পুলিশ ফাড়িতে নিয়ে আসেন। পরে গভীর রাতে আটককৃত মাদক ব্যবসায়ী ও সেবনকারী ৩ জনকে ছেড়ে দেন। ছেড়ে দেয়ার পিছনে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন স্থানীয় লোকজন। বিষয়টি জানাজানি হওয়ায় সীমান্ত এলাকার সচেতন মানুষ হতাশ হয়েছেন।
উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য লুৎফুর রহমান জানান, দুধের আউটা গ্রাম থেকে বুধবার রাতে ৩ মাদক সেবীকে পুলিশ আটক করে টেকেরঘাট পুলিশ ফাড়িতে নেয়ার সংবাদ শুনেছি। পরে কি হয়েছে আমার জানা নেই।
নাম প্রকাশ না করে দুধের আউটা গ্রামের এক মুক্তিযোদ্ধা বলেন, সীমান্ত এলাকায় এমন ঘটনা ঘটলে মাদক সেবী ও মাদকের ছড়াছড়ি বেশী হওয়ার সম্ভবনা রয়েছে।
অভিযুক্ত এ এসআই ফরহাদ জানান, তিনি কোন মাদক সেবীকে আটক করেন নি বা  উৎকোচ নেন নি। ধর্মীয় অনুষ্ঠানে শান্তি শৃংখলা বিঘœ ঘটানোর সময় তিনজনকে আটক করা হয়েছিল। পরে বিষয়টি মিমাংসা হয়ে যাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে। ’
তাহিরপুর থানার  ৩য় পৃষ্ঠায় দেখুন
 ওসি মুহাম্মদ শহীদুল্লাহ বলেন,‘অভিযোগের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’