তাহিরপুরে ৪দিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ৪ দিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মির্জা রিয়াদ হাসান, তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর,আবাসিক মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন, ডা.ফয়েজ আহমদ হাসান, ডা.সুমন বর্মন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, প্রেসক্লাব যুগ্ম সাধারন সম্পাদক শওকত হাসান, সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ প্রমূখ।