স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। মেলায় উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনী স্টল নিয়ে অংশগ্রহণ করেছে। তবে বিজ্ঞান মেলায় আগত দর্শনার্থীরা ভীড় করেছে স্টিম পাওয়ার প্রজেক্টের ষ্টলে। ওই ষ্টলটি পরিচালনা করেছেন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থী সোলায়মান আহমদ হীরা,আবুল কালাম,তামান্না আক্তার,নাদিরা আক্তার নীলা ও মাহবুব উল্লাহ। তারা জানিয়েছেন বাস্পের মাধ্যমে তারা বিদ্যুৎ উৎপাদন করছেন এ বিষয়টি তারা দর্শনার্থীদের ব্যাখ্যা করে বুঝানোর চেষ্টা করছেন।
মেলা উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কশিশনার(ভূমি) মো. আলাউদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল ইসলাম,শিক্ষক দ্বীন ইসলাম,সাংবাদিক শওকত হাসান প্রমূখ।


