তাহিরপুরে ৫১ পরিবারের পাশে ব্যবসায়ী আবুল বাসার

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অসচ্ছল ৫১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলার কামডাবন্ধ গ্রামের ইমন বেকারীর সত্ত্বাধীকারী ব্যবসায়ী আবুল বাসার।
বৃহস্পতিবার সকালে কামড়াবন্ধ গ্রামের নিজ বাড়ীতে সামাজিক দূরত্ব বজায় রেখে জনপ্রতি ৪ কেজি চাল, আধা কেজি আটা আধা কেজি ডাল, কেজি কেজি পেঁয়াজ, ১কেজি আলু, ৫০০ গ্রাম সয়াবিন তেল, আধা কেজি লবণ, ১টা তিব্বত সাবান ও মাস্ক বিতরণ করেন তিনি।
কামড়াবন্ধ গ্রামের ইমন বেকারীর স্বত্তাধিকারী মো. আবুল বাসার বলেন, দেশের এই সঙ্কটময় সময়ে এলালাকার অস্বচ্ছল পরিবারের পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তিনি বলেন, আমার সাধ্যমত নিজ গ্রাম কামড়াবন্ধের ৫১ পরিবারের মধে সামান্য কিছু খাদ্য সামগ্রী চাল বিতরণ করেছি, পর্যায়ক্রমে আরো কিছু পরিবারে খাদ্য সামগ্রী দেয়ার চেষ্টা করবো।