স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়িতাকে সম্মাননা পদক দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির সার্বিক সহযোগিতায় এ উপলক্ষে একটি র্যালি শেষে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক শওকত হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপির প্রোগ্রাম অফিসার মহসিন খান, জুমা আক্তার প্রমুখ।
জয়িতা পুরষ্কার প্রাপ্ত পাঁচ নারী হলেন অর্থনীতিতে সাফল্য অর্জনকারী নারী মরিয়ম বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে রিক্তা তালুকদার, সফল জননী নারী সবিতা রানী তালুকদার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা নারী বিউটি রানী তালুকদার, সমাজ উন্নয়নে ভূমিকার জন্য সরুফা বেগম। সভা শেষে জয়ীতা নারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


