তাহিরপুরে ৫ দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ পাঁচদফা দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সকল কর্মচারীরা।
সোমবার সকাল ৮টা হইতে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের ন্যায় তাহিরপুরে এ কর্মসূচি পালন করা হয়।
তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান জানান, আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা ৪দিন তারা এ কর্মবিরতি পালন করবেন।