স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ছয় চাঁদাবাজকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পাটলাই নদীতে কয়লা চুনাপাথর পরিবহনকারী নৌকা থেকে চাঁদাবাজির সময় ছয় চাঁদাবাজকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর গ্রামের রজব আলীর ছেলে মো. কামরুলহাসান (৩৫), একই গ্রামের মৃত তাহির আলীর ছেলে শাহিবুর রহমান (৪০), আব্দুল হেকিমের ছেলে দুলাল (৪০), আব্দুল কুদ্দুসের ছেলে রইছমিয়া (৪৫), আবুল ফজলের ছেলে জুয়েল মিয়া (২১), আব্দুল হারিছের ছেলে জসিমউদ্দিন (২১)।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান বলেছেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা করেছে।


