স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শতকরা ৭০ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১—২২ মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রলল্পের আওতায় উপজেলার দু’জন কৃষকের হাতে ২টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
কম্বাইন্ড হারভেস্টার পাওয়া কৃষক দু’জন কৃষক হলেন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামজীবণপুর গ্রামের আতিকুর রহমান ও বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামের আশরাফ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান—উদ—দৌলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান সেলিম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক শওকত হাসান সহ উপকারভোগী কৃষক ও কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।
এর আগে গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ৩জন কৃষকের হাতে তিনটি কম্বাইন্ড হারভেস্টার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন করেন সুনামগঞ্জ—১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ নিয়ে তাহিরপুর উপজেলায় সর্বমোট ৫টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।
তাহিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান—উদ—দৌলা বলেন, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা ভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


