স্টাফ রিপোর্টার, তাহিরপুর
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উদ্যাপন কমিটি আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে’কে তাহিরপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচন করেছে।
তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটি ২০১৭ বিমল চন্দ্র দে’কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
হিসাবে নির্বাচন করেছে। ২০১৭ সালেও বিমল চন্দ্র দে তাহিরপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ জানান, বিমল চন্দ্র দে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। অচিরেই আনুষ্ঠানিকভাবে তাঁকে পুরস্কার প্রদান করা হবে।


