তাহিরপুর উপজেলায় ৭ ইউপি যুবলীগের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলা যুবলীগ       আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। তাহিরপুর সদর ইউনিয়নে সভাপতি পদে মো. সাজিদুর রহমান সাজিদ সাধারণ সম্পাদক পদে মো. আবু সামা, বালিজুড়ি ইউনিয়নে সভাপতি পদে জিয়া উদ্দিন সাধারণ সম্পাদক পদে মো. কামরুল আলম, বাদাঘাট ইউনিয়নে সভাপতি পদে সেলিম হায়দার সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম মানিক, উত্তর বড়দল ইউনিয়নে সভাপতি পদে মো. মাসুক মিয়া সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল মোতালেব, উত্তর শ্রীপুর ইউনিয়নে সভাপতি পদে সেলিম ইকবাল সাধারন সম্পাদক পদে মো. সোহেল রানা, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সভাপতি পদে ফজলুল হক ফজলু, সাধারণ সম্পাদক পদে মো. রুবেল মিয়া, দক্ষিণ বড়দল ইউনিয়নে সভাপতি পদে সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক পদে মো. মাসুক মিয়া।