তাহিরপুর উপজেলা জামায়াতের রোকন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা জামায়াতের রোকন আব্দুল হেকিম (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দিকে বাদাঘাট বাজার থেকে তাকে গ্রেফতার করে তাহিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত       মো. আব্দুল হেকিম তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে।
জানাযায়, তাহিরপুর উপজেলা জামায়াতের রোকন আব্দুল হেকিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করে তাহিরপুর থানা পুলিশ।
তাহিরপুর থানায় ওসি নন্দন ধর বলেন, ‘আব্দুল হেকিমকে বাদাঘাট বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে এখনই তা বলা যাবে না।’