Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছে তাহিরপুর উপজেলাবাসী। বুধবার বিকালে তাহিরপুর উপজেলাবাসীর ব্যানারে তাহিরপুর পর্ব বাজারে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন,সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ পুরকায়স্থ, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের পদোন্নতিতে পরবর্তী কর্মস্থল সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করবেন।