তাহিরপুর ও দ. সুনামগঞ্জে বই বিতরণ শুরু

সু.খবর রিপোর্ট
তাহিরপুরে বই বিতরণ শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা সদরের তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। বই বিতরণ অনুষ্টান পূর্ব আলোচনায় তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসা অধ্যক্ষ মাও. মুহিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক লিপি ভৌমিক, সহকারী শিক্ষক রজব আলী, ইমদাদুল হক প্রমুখ।
এছাড়াও উপজেলা সদরের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়, ইসলামিক ফাউন্ডেশন, বালিজুড়ি উচ্চ বিদ্যালয় ও বালিজুড়ি সিনিয়র মাদ্রাসাসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম এর আওতায় বই বিতরণ করা হয়েছে। বিকাল ৩টায় উপজেলার ইফার শান্তিগঞ্জস্থ অফিসে মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম এর আওতায় কেন্দ্র শিক্ষার্থীদের পিতা মাতার হাতে বই তুলে দেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মকমতাজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ফিল্ড সুপারভাইজার সোহেল মাহমুদ, এমসি মো. মিজানুর রহমান, জিসি আসাদুজ্জামান প্রমুখ।