সু.খবর রিপোর্ট
তাহিরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দলটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার উপজেলা সদরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পূর্ববাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ছায়াদুল কিবরিয়া।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, আবুজহুর হৃদয়, তারিকুল ইসলাম শিপুল, তোজাম্মেল হক নাসমরুম, মিজানুর রহমান, সোহানুর রহমান সোহাগ, মোজাহিদ, শাহরিয়ার আহমদ তুহিন, মুন্না, সাদ্দাম, বাছির ও শাওন ।
ধর্মপাশা
ধর্মপাশা উপজেলায় রোববার বিকেলে একাংশের উদ্যোগে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে ধর্মপাশা পূর্ব বাজারের স্থানীয় দলীয় কর্যালয় থেকে এক আনন্দ র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
পরে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামালের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা রোকন উদ্দিন বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল কালাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, সাবেক সহ সভাপতি লিয়াকত আলী, নূরুল আমিন, আনফর আলী খান, ইকবাল হোসেন মন্টু, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা তোফায়েল আহম্মেদ সোহাগ, মধ্যনগর থানা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হামিদ, যুবদল নেতা রোকনুজ্জামান রুকন, আব্দুস সালাম, সুহেল তাজ, উপজেলা ছাত্রদল নেতা ফারুক আহম্মেদ, সারোয়ার হোসেন, ইকবাল হোসেন, কবির আহম্মেদ, আল আমিন, ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতা আশিক আহম্মেদ বকুল, আব্দুর রহমান, রাজু ও তানবির প্রমুখ।


