তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের বড়ছড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি আলখাছ উদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, কয়লা আমদানীকারক সেলিম হায়দার, স্বপন কুমার দাস, আবুল খায়ের, হাসান মিয়া প্রমুখ।