স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর কয়লা আমাদানীকারক গ্রুপের শ্রমজীবি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের কার্যালয় সম্মূখে ও বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আশপাশ এলাকাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার ২০টি গ্রামের প্রায় ২ হাজার শ্রমজীবী মানুষের মধ্যে প্যাকেট ভর্তি চাল ও আলু বিতরণ করা হয়। তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের কার্যালয় সম্মূখে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন গ্রুপের সভাপতি হাজী মোঃ আলকাছ উদ্দিন খন্দকার ও ঘাগটিয়া গ্রামের চকবাজারে ত্রাণ বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন গ্রুপের সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন।
ত্রাণ বিতরণ কাজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী রিয়াজ উদ্দিন খন্দকার,গ্রুপের অর্থ সম্পাদক জাহের আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের, ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ আবু মুসা,সচিব রাজেশ তালুকদার প্রমুখ ।


