তাহিরপুর পশ্চিম বাজারে অগ্নিকা- দুই লক্ষাধিক টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা সদরের পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে একটি লেপ তোষকের কারখানা আগুনে পুড়ে ছাই হয়েছে। শুক্রবার রাত সোয়া ৯টায় এ দুর্ঘটনা ঘটেছে। রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত প্রায় আধা ঘন্টা এ আগুন নেভাতে সহযোগীতা করেছেন ভাটি তাহিরপুর গ্রামের লোকজন,থানা পুলিশ ও তাহিরপুর বাজারের ব্যবসায়ীরা।
লেপ তোষকের কারখানার মালিক তাহিরপুর বাজারের ব্যবসায়ী তোফাজ্জল মিয়া জানান, অগ্নিকান্ডের ঘটনায় তাহার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনার সংবাদ পেয়ে রাতেই তাহিরপুর পশ্চিম বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আসেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান ও থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুর রহমান।