তাহিরপুর বাজার বণিক সমিতির বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর বাজার বণিক সমিতির বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বণিক সমিতির আয়োজনে তাহিরপুর পুর্ব বাজারে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীলিপ কুমার চন্দ। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের পরিচালনায় সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, আওয়ামী লীগের নেতা রঞ্জু মুখার্জী, বণিক সমিতির সাবেক সভাপতি রতন গাঙ্গুলী, বণিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ মিয়া প্রমুখ।