তাহিরপুর মাস্ক ব্যবহার না করায় ৯ ব্যক্তিকে জরিমানা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা সদর বাজারে মাস্ক ব্যবহার না করায় ৯ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। জরিমানা কৃত ব্যক্তিদের মধ্যে ব্যবসায়ী ও বাজারে আগত ক্রেতাগণ রয়েছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় তাহিরপুর বাজারের ৯ জন ক্রেতা বিক্রেতার কাছ থেকে ২১শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।