স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে র্যালি, উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এরপর তাহিরপুর পূর্ব বাজারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জির সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সন্তান হোসাইন শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তূজা, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার
রফিকুল ইসলাম, রৌজ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনুপম রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ, মুক্তিযোদ্ধা সন্তান বিলাল মিয়া প্রমুখ।
- অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বিদেশে লোক পাঠানোর জেরে প্রাণ গেল কামরুলের


