তাহিরপুর মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। রবিবার তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর এই দিনে পাকিস্তানী পাক হানাদার বাহিনী তাহিরপুর ছেড়ে জামালগঞ্জ উপজেলা হয়ে সুনামগঞ্জ শহরের দিকে পালিয়ে যায়। দিবসটি উদযাপন উপলক্ষে তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে       
তাহিরপুর পূর্ববাজারে তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলামের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মুজাহিদ উদ্দিন আহমদ, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল আউয়াল আখঞ্জি, মুক্তিযোদ্ধা আবু বক্কর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন,আওয়ামী লীগ নেতা রঞ্জু মুখার্জি, মুক্তিযোদ্ধা সন্তান খেলু মিয়া, এমদাদ নূর, খসরু ওয়াহিদ চৌধুরী, বিপ্লব মিয়া প্রমুখ।