স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নব নির্বাচিত তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী সাবেক তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিনের নিকট হতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সুহেল রানা, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল জলিল তালুকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, সমাজসেবক মেহেদী হাসান উজ্জ্বল, এমদাদুল হুদা ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিত ছিলেন।


