ছাত্র ইউনিয়ন তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের আহবায়ক কমিটির উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় কমিটির সভাপতি রাব্বি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব কফি আনান’র পরিচালনায় পাঠচক্রে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম চৌধুরী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শহর সংসদের সভাপতি আসাদ মনি।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ছাত্র জুবায়ের ইসলাম, সজল মিয়া, মো. সায়েম, সৌরভ, মো. ইমন মিয়া, হৃদয় মিয়া প্রমুখ।
‘ছাত্র ইউনিয়ন কী এবং কেনো’ বিষয়ে পাঠচক্র অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫২’ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি অধিকার, স্বাধীকার আন্দোলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বর্তমানেও এই ধারা চলমান রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
- জামালগঞ্জে কন্যা শিশু দিবস পালন
- বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের কমিটি গঠন- সভাপতি স্বপন কুমার বর্মন সম্পাদক সালেহ আহমদ


