স্টাফ রিপোর্টার,তাহিরপুর
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল জলিল তালুকদারের সভাপতিত্বে মিলাদ মাহফিলের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি নুরুল আমিন, অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, বিদ্যুৎসাহী সদস্য হাফিজ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক সৌরভ আহমদ, জুবায়ের আহমদ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন মাও. উসমান গনি।
অপরদিকে একই সময়ে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের এএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিলে প্রধান শিক্ষক আব্দুল হেলিম ফকির’, সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আব্দুল করিম, মোশারফ হোসেন, জাহিদ হাসান প্রমুখ।


