তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে আটককৃত পাথর শ্রমিক মানিক মিয়া কে (৩০) ২দিনেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। সে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত বাচ্ছু মিয়ার ছেলে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, গত সোমবার সকালে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির মেইন পিলার ১২শ’ ৩ এর যাদুকাটা নদীতে পাথর কুড়াতে কুড়াতে মানিক মিয়া সীমান্তের জিরো লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় শিলং ১১ ব্যাটালিয়নের ঘোমাঘাট বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত পাথর শ্রমিক কে ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করা হচ্ছে।


