তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্ত এলাকা থেকে তক্ষক চক্রের মূলহোতা ল্যাংড়া বাবুল সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা গ্রামের মৃত সফি মেস্তরীর ছেলে তক্ষক চক্রের মূলহোতা বাবুল মিয়া ওরফে ল্যাংড়া বাবুল (৪২), তার সহোদর জামাল উদ্দিন (৩৯), টেকেরঘাট বিসিআইসি কলোনীর মৃত. সিদ্দিক মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৪) ও পাশর্^বর্তী বিশ^ম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামের দুলাল মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৮)।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় তাহিরপুর সীমান্ত এলাকার টেকেরঘাট গ্রামে রফিকুলের বাড়িতে তক্ষক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীন ঘটনাস্থলে ঘটনাস্থলে যান। পরে এখান থেকে ৪ জনকে আটক করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ৪ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেছেন, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। তবে তক্ষক উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ যাওয়ার পূর্বে তক্ষক অন্যত্র সরিয়ে ফেলা হয়।


